সিলেট ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটের শাহপরাণ থানা এলাকা থেকে র্যাব অভিযান চালিয়ে ১ নারীসহ দুজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে, কুমিল্লার জেলার বুড়িচং থানাধীন জিয়াপুর রাইচ মেইল বাড়ী গ্রামের মোবারক হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৩৬) ও ঢাকা জেলার দোহার থানাধীন চর নাটাখোলা গ্রামের হাফিজ খাঁনের মেয়ে সাগরী আক্তার (৩০)।
প্রতারক চক্রের সদস্যদের বুধবার (২৩ সেপ্টেম্বর) র্যাব-৯ এর সিনিয়র এএসপি নাহিদ হাসান ও এএসপি একেএম কামরুজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি দল।
বিষয়টি নিশ্চিত করেন র্যাবের এএসপি (গণমাধ্যম) ওবাইন। তিনি জানান, গ্রেফতারকৃতরা চাকুরী প্রত্যাশী নিরীহ ও বেকার যুবকদের চাকুরীর প্রলোভন দেখিয়ে নামে বেনামে একাধিক ভূয়া প্রতিষ্ঠান খুলেছে। এছাড়াও চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমান টাকা আত্মসাত করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd