সিলেট ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর দিকনির্দেশনায় কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল ইসলাম এ-র তত্ত্বাবধানে ( ৮০) বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টায় কোম্পানীগঞ্জ থানার এসআই এয়াকুব হোসেন ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে আমবাড়ী রোড থেকে লিটন ভিম (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে ৮০ বোতল মদ সহ গ্রেফতার করেন।
তিনি উপজেলার কালাইরাগ গ্রামের মৃত অনিল ভিমের পুত্র লিটন ভিম। এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি এম নজরুল আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স আছি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd