সিলেট ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে থানায় এনে নির্যাতনের অভিযোগে নেত্রকোনার দুর্গাপুরের সাবেক ওসিসহ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে দ্রুত বিচার আইনে মামলাটি করেন বালু ব্যবসায়ী যুবলীগ নেতা আলম তালুকদার। তিনি পৌরসভার পুলিশ মোড় এলাকার বাসিন্দা এবং দুর্গাপুরের বালু ব্যবসায়ী। অভিযুক্তরা হলেন- দুর্গাপুরের সাবেক ওসি মিজানুর রহমান, এসআই আবদুল হালিম ও কনস্টেবল জুয়েল রানা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১০ আগস্ট আলম তালুকদারকে থানায় নিয়ে বেধড়ক মারধর ও নির্যাতন করেন অভিযুক্তরা। পরে গুরুতর অবস্থায় তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয় পুলিশ। তবে অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে পুলিশ ও স্বজনরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরদিন বিকেলে কিছুটা সুস্থ হলে হাসপাতাল থেকে রাতে থানায় এনে কাগজে স্বাক্ষর রেখে আদালতে চালান দেয়া হয়। পরে তিনি জামিন পান।
নেত্রকোনার এসপি মো. আকবর আলী মুন্সী জানান, মামলার বিষয়ে এখনো পুরোপুরি জানেন না তিনি। এ বিষয়ে হয়তো রোববার বিস্তারিত তথ্য জানতে পারবেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd