সিলেট ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর মাছিমপুর এলাকায় মঞ্জু মিয়া নামের এক ব্যবসায়ীর উপর হামলা ও দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় শিপলু স্টোর দোকানে এ হামলা চালানো হয়। হামলায় ব্যবসায়ী মঞ্জু মিয়া গুরুতর আহত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে মঞ্জু মাছিমপুর মিয়া এলাকার সচেতন যুবসমাজকে নিয়ে শীর্ষ জুয়াড়ী মিজান ও তার সহযোগীদের চালিবন্দরে জুয়ার বোর্ড উচ্ছেদ করেন। এসময় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। ওই সময় জুয়াড়ীরা মঞ্জু মিয়ার উপর কোন হামলা করতে পারেনি এবং জুয়াড়ীরা ভয়ে পালিয়েছিলো।
কিন্তু সন্ধ্যার দিকে জুয়াড়ীরা তাদের লোকজন নিয়ে এবং স্থানীয় প্রভাবশালীদের নেতৃত্বে মঞ্জু মিয়ার দোকানে হামলা চালায়। এই হামলায় গুরুতর আহত মঞ্জু মিয়া।
মঞ্জু মিয়ার পিতা জানান, জুয়াড়ী মিজান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদ এর নেতৃত্বে সকল জুয়ার বোর্ড পরিচালনা করে আসছে। চালিবন্দরের বোর্ড ছাড়াও আরও অনেক জুয়ার আস্তানা রয়েছে মিজানের। তার বিরুদ্ধে এলাকার কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। প্রতিবাদ করলেই তাদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন শুরু করেন এই প্রভাবশালীরা।
সিলেট নগরীর যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং আলোচিত জুয়াড়ী মিজানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের নিকট আশু হস্তক্ষেপ কামনা করছেন মাছিমপুর এলাকার সচেতন মহল।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd