সিলেট ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৫:৩৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : রাজশাহীর বাঘাতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে গ্রাম পুলিশের সদস্যের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই ছাত্রী মামলা করার পরই প্রতারক সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ।
রাজশাহীর বাঘা উপজেলার জোতরাঘব গ্রামের আমিরুল ইসলামের ছেলে সোহেল (২৮) ডিবি পুলিশ পরিচয় দিয়ে সে মাস দুয়েক আগে উত্তর গাওপাড়া এলাকার কলেজ পড়ুয়া এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ভুয়া কাবিননামায় বিয়ের কথা বলে কয়েক দিন বাজুবাঘা ইউনিয়ন পরিষদে ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
পরে খোঁজ-খবর নিয়ে জানতে পারে ওই ইউনিয়নের একজন চৌকিদার সে। সোমবার বিকেলে ভুক্তভোগী ওই কলেজ পড়ুয়া ছাত্রী বাঘা থানায় একটি মামলা দায়ের করেন।
ভুক্তভোগী ছাত্রীর নানী বলেন, এরকম তো একটা নয় অনেক মেয়ের সর্বনাশ করতে পারে। এ ঘটনার উপযুক্ত বিচার দাবি করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। মামলার পর অভিযান চালিয়ে ওই প্রতারককে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেয় পুলিশ।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, বর্তমানে ওই ছাত্রীকে মেডিক্যাল পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd