সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০
সিলেট :: সিলেট নগরীর লালবাজার মৎস্যব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে কাজিরবাজার মৎস্য আড়তে খুচরা মাছ বিক্রি বন্ধ ও নগরীর অলিগলি ও ফুটপাতে অবৈধভাবে মাছ বিক্রয় বন্ধের দাবিতে নগরীর বিভিন্ন মাছ বাজারের প্রতিনিধিদের উপস্থিতিতে এক সভা রোববার সন্ধ্যায় লালবাজারে অনুষ্ঠিত হয়।
লালবাজার মৎস্যব্যবসায়ী সমবায় সমিতি লি. এর সভাপতি মো. এনায়েত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গুলজার আহমদ জগলুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আব্দুস সাত্তার, সিরাজুল ইসলাম, জলালবাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুস সাত্তার, জহির উদ্দিন কুনু, ফয়জুল ইসলাম আরিজ, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম, টিলাগড় মাছবাজারের প্রতিনিধি শিপার আহমদ, শাহী ঈদগাহ মাছ বাজারের প্রতিনিধি সুরুজ মিয়া সহ বিভিন্ন বাজারের প্রতিনিধিবৃন্দ।
সভায় বক্তারা বলেন, সিলেট মহানগরীর অলিতে-গলিতে এখন মাছ বাজার নিয়ে বসছেন একটি মহল। তাছাড়া কাজিরবাজার মৎস্য আড়তে পাইকারী মাছ বিক্রির নিয়ম থাকলেও তারা সেটা না মেনে খুছরা মাছ বিক্রয় করছেন। যে কারনে ক্ষতিগ্রস্থ হচ্ছেন নগরীর লালবাজার সহ অন্যান্য বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাদের অভিযোগ কাজিরবাজারের পরিত্যাক্ত মাছ ব্যস্ততম নগরীর বিভিন্নস্থানে অবাধে বিক্রি করা হচ্ছে। তারা সরকারি ট্যাক্স, দোকান ভাড়া সহ অনান্য প্রাসঙ্গিক খরচ চালিয়ে ব্যবসা চালাতে হিমশিম খাচ্ছেন। অথচ সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজার, সুরমা মার্কেট পয়েন্ট, ক্বীনব্রীজ এলাকা, সহ অন্যান্য এলাকা জুড়ে প্রতিদিনই বসছে অবৈধ মাছ বাজার। তারা কাজিরবাজার মৎস্য আড়তদারদের সাথে সম্পাদিত চুক্তি বাস্তবায়নের দাবি জানান। সভায় বক্তারা জোর দিয়ে বলেন, যদি রাস্তাঘাটে মাছ বিক্রয় বন্ধ করা না হয়, তাহলে মৎস্যজীবী সম্প্রদায়ের সকলকে নিয়ে রাজপথে কঠোর আন্দোলন কর্মসূচী গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তি
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd