সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং জিরো পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে পাথর চুরির অপরাধে ক্ষুধার্ত ৪ জন নারী শ্রমিককে আটকের পর জরিমানা করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯ টায় গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) এ.কে.এম নূর হোসেন নির্ঝরের নেতৃত্বে জাফলং ট্যুরিস্ট পুুুুলিশ ও থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জাফলং জিরো পয়েন্ট থেকে পাথর চুরি করার সময় ৪ মহিলাকে আটক করে ট্যুরিস্ট পুলিশ। তারপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ, এস আই জসিম উদ্দিন, গোয়াইনঘাট থানার এএসআই রাজিব রায়, সালাহ উদ্দিন, জাফলং ট্যুরিস্ট পুলিশের এএসআই আবু সালেহসহ ট্যুরিস্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd