সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০
জকিগঞ্জ প্রতিনিধি :: জকিগঞ্জে আধা কেজি গাঁজাসহ পিতা-পুত্রকে আটকের পর কারাগারে প্রেরণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা রাতে জকিগঞ্জ থানার এসআই শাহিনুর রহমানের নেতৃত্বে অফিসার ফোর্স সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া গ্রামে অভিযান চালিয়ে মৃত হরলাল বিশ্বাসের ছেলে মাদক কারবারি গৌরাঙ্গ বিশ্বাস (৪৫) ও তার ছেলে সুভাস বিশ্বাস (১৮) কে আধা কেজি গাঁজাসহ আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জকিগঞ্জ থানার এসআই শাহিনুর রহমান জানান, আটককৃতরা দীর্ঘ দিন ধরে এলাকায় নিরবে মাদক কারবার করে আসছিলো। শুক্রবার সন্ধ্যা রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd