সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : দুজন ঠিকাদার ব্যবসায়ীর মাটি ভরাটের কাজে ব্যবহৃত চারটি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ফেলা ও আটটি অন্য মেশিন পিটিয়ে ভাংচুর করে ক্ষতি করার অভিযোগ এনে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবার দুপুরে পৃথক দুটি মামলা করেন শিবচর উপজেলার ডাইয়ারচর গ্রামের মনির সরদার এবং সাদুল্লা বেপারীকান্দি গ্রামের সরোয়ার বেপারী।
মামলার অন্য আসামিরা হলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেন বাচ্চু, শিবচরের সহকারী কমিশনার ভূমি মো. রফিকুল ইসলাম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইউসুফ হোসেন, সার্ভেয়ার মো. রাসেল হোসেন ও এমএলএসএস বাবুল মিয়া।
মামলার আরজিতে অভিযোগ করে বলা হয় যে, বাদীরা ঠিকাদারি ব্যবসা পরিচালনার জন্য স্থানীয় চৌধুরী আনিছ উদ্দিন ওয়াকফ এস্টেটের মাটি ভরাট করে উন্নয়ন কাজ করার জন্য চারটি ড্রেজার মেশিন দিয়ে কাজ শুরু করেন। এতে মামলার বিবাদীরা গত ২৮ আগস্ট দুপুর ১টার দিকে ওয়াকফ এস্টেটের ভূমিতে গিয়ে বাদীদের চারটি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে এবং আরও আটটি মেশিন পিটিয়ে ভাংচুর করে লাখ লাখ টাকার ক্ষতি করে।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হোসেন মামলা গ্রহণ করে শুনানি শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর কাছে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আদেশ দেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd