‘শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে’ ইউএনও নাজমুস সাকিব

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২০

‘শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে’ ইউএনও নাজমুস সাকিব

হেলাল আহমদ বাদশা :: প্রবাসী কল্যাণ মন্ত্রী জননেতা ইমরান আহমদ এমপির কর্তৃক বরাদ্দকৃত ৩ কোটি ৩৬ লক্ষ টাকা ব্যায়ে দশগাঁও নওয়াগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজের নতুন ভবনের কাজ পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিব।

এ সময় নির্বাহী অফিসার নাজমুস সাকিব বলেন- ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়ন ও প্রসার ঘটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’ শিক্ষা প্রযুক্তির অগ্রগতি ঘটাতে সরকার ইতোমধ্যে শিক্ষার্থীদের হাতে স্বল্পমূল্যে ল্যাপটপ ও ট্যাব সরবরাহের কাজ শুরু করেছে। দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে সকল ধরনের অগ্রণী  ভূমিকা পালন করছে সরকার।

মঙ্গলবার কলেজের নতুন ভবনের কাজ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উক্ত স্কুল ও কলেজের গভর্নিং বডির সভাপতি আব্দুল হাকিম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ৭ নং নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও নন্দিরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংবাদিক সৈয়দ হেলাল আহমদ বাদশা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফ জামিল লায়েক, উপজেলা ছাত্রলীগ নেতা ইয়ামিন উদ্দিন, মনোহর আলী, আমির উদ্দিন, খাইরুল আমিন, জয়নাল আবেদীনসহ বিভিন্ন ওয়ার্ডের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..