কোম্পানীগঞ্জে রাস্তা নেই, ভোগান্তির শিকার দরাকল গ্রামবাসী: মন্ত্রীর সু’দৃষ্টি কামনা

প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০২০

কোম্পানীগঞ্জে রাস্তা নেই, ভোগান্তির শিকার দরাকল গ্রামবাসী: মন্ত্রীর সু’দৃষ্টি কামনা
সৈয়দ হেলাল আহমদ বাদশা :: কোম্পানীগঞ্জ উপজেলার ৬নং দক্ষিন রনিখাই ইউনিয়ন পরিষদের অন্তরভুক্ত ৬নং ওয়ার্ড দরাকুল (গ্রাম)।রাস্তাহীণ থাকায় জনভোগান্তির চরম শিকারে পড়ে আছে গ্রামটি,যেনো দেখার কেউ নেই। জনপ্রতিনিধি থাকলেও জনগণের এসব ব্যাপারে যেনও নেই তাদের কারো মাথা ব্যথা।
জানা যায় বিগত কয়েক বছর যাবত অনেক জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর রাস্তা নির্মাণ করে দিবেএমন আশার বানী শুনালেও আজও গ্রামবাসীর কোন আশার প্রতিফলন ঘটেনি। ৬নং ওয়ার্ড দরাকুল হতে গোয়াইনঘাট উপজেলা ৭ নং নন্দির গাঁও ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ড নোয়াগাঁও গ্রামের সালুটিকর টু গোয়াইনঘাট।
মেইন রাস্তার সংযোগ স্থলের মাধ্যমে রাস্তা নির্মাণ চাই এমন দাবি প্রায়ই উঠে আসছে, কিন্তু কোন আশ্বাস পাওয়া যাচ্ছে না।রাস্তাহীণ দুরবস্থার কোন শেষ নেই এই এলাকার মানুষের। সরেজমিন ঘুরে জানাযায় দরাকুল গ্রামের অনেক ছাত্র ছাত্রী, ব্যবসায়ী চাকরিজীবি পার্শ্ববর্তী গোয়াইনঘাট উপজেলা থাকায় যাতায়াত করে।
বন্যার সময় নৌকা ডুবে অনেক ক্ষতি সম্মুখীন হচ্ছে, যাতায়াতের উত্তম মাধ্যম না থাকায় অনেক ব্যবসায়ী ছুরি,ডাকাতি সহ নানা সমস্যার প্রায়ই সম্মুখীন হচ্ছেন। ছাত্র-ছাত্রীদের স্কুলে আসতে রাস্তার দূরঅবস্হার কারণে শিক্ষা কেন্দ্রে যেতে অনীহা প্রকাশ করে। এমতাবস্থায় উপরোক্ত বিষয়টি বিবেচনা করে ডিজিটাল বাংলাদেশে গড়ার প্রত্যয়ে তারাও চায় অংশ নিতে।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি মহোদয়ের সু-দৃষ্টি কামনা করছে দরাকুল গ্রামবাসী। তারা বলেন মন্ত্রী মহোদয়ের একান্ত প্রচেষ্টায় গোয়াইনঘাট টু কোম্পানীগঞ্জ রাস্তা সংযোগ এর মাধ্যমে দূর অবস্থা লাঘব করা সম্ভব বলে আশাবাদী।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..