স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর বন্দরবাজারস্থ হোটেল সবুজ বিপনীতে দীর্ঘ দিন থেকে পতিতা দালাল মুকুল দাসের নেতৃত্বে অসামাজিকতা চলে আসছে। গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশের অভিযান চালিয়ে অনৈকতিক কাজে লিপ্ত অবস্থায় নারী-পুরুষসহ মোট সাত জনকে আটক করেছে।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম মিঞা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে নারী-পুরুষসহ মোট সাত জনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।