সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২০
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ওয়াহাব আলী (৫৬) নামের এক হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। সে উপজেলার মনোকুপা গ্রামের মৃত হাফিজ উল্লার ছেলে। গত ২৪ জুন ওয়াহাব আলীর বিরুদ্ধে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলা নং ১৬।
বুধবার (১৯আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে র্যাব-৯ এর কোম্পানি কমান্ডার ও সিনিয়র এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে, সিলেটের গোয়াইনঘাটের হায়দারপাড় বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ওই রাতেই তাকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর এএসপি (মিডিয়া) এ.কে.এম কামরুজ্জামান। তিনি জানান, মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে র্যাব-৯ এর সিনিয়র এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে সিলেটের গোয়াইনঘাটে অভিযান চালিয়ে হায়দারপাড় বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা বলেন, মনোকুপা গ্রামের চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামি ওয়াহাব আলীকে থানায় হস্তান্তরের পর জেলহাজতে পাঠানো হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd