সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০২০
কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট সাতবাঁক ইউনিয়নের সরকারি আন্দু নদী জলমহালের জুলাই খালের খাটিবাঁধ দিয়ে মাছ শিকার সহ প্রতিবন্ধকতার ঘটনায় কানাইঘাট থানায় গত সোমবার অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগের আন্দু নদী জলমহালের ইজারাদার নারাইনপুর মৎস্যজীবি সমবায় সমিতির নেতৃবৃন্দ জলমহালের সাথে জড়িতরা উল্লেখ করেছেন, স্থানীয় সাতপারি গ্রামের মাসুক উদ্দিন, মইনুল হক, বাহার উদ্দিন সহ বেশ কয়েকজন মিলে জলমহালের পানি প্রবাহিতের জুলাই খালের দুই জায়গায় মাস দিন থেকে খাটি বাঁধ দিয়ে মাছ শিকার করে জলমহালের ক্ষয়ক্ষতি সাধন করছে। জলমহালে ১০ লক্ষ টাকার মাছের পোনা অবমুক্ত করা হলেও খাঁটি বাঁধ দিয়ে জুলাই খালে জলমহালে মাছ ধরা হচ্ছে।
উল্লেখিত ব্যক্তিদের বার বার জলমহালের লীজ গ্রহিতা সমবায় সমিতির নেতৃবৃন্দ বাঁধা নিষেধ দেওয়ার পরও তারা কোন ধরনের কথাবার্তা শুনছেন না।
এ নিয়ে যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে দরখাস্তকারী জয়পুর গ্রামের মৃত ছইদুর রহমানের পুত্র মাসুক আহমদ জানিয়েছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd