সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটে গোয়াইনঘাটের পর্যটন এলাকাসমূহের স্বাবলম্বী হওয়া ফটোগ্রাফারদের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার অর্থায়নে ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ। এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিব, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মিনহাজ উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক সাংবাদিক আলী হোসেন প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাহমুদুল হক মনি। প্রশিক্ষণ কর্মশালায় জাফলং পর্যটন কেন্দ্রের শতাধিক টুরিস্ট ও গাইড ফটোগ্রাফাররা অংশগ্রহণ করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd