সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:২৭ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০২০
সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট :: গোয়াইনঘাট উপজেলার ৩ নং পূর্ব জাফলং ইউনিয়নের আমির মিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ জাতির জনক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক সভা, মিলাদ মাহফিল ও বৃক্ষরোপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ব জাফলং ছাত্রলীগের সভাপতি ইউসুফ আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামাল হুসাইন, যুগ্ম আহবায়ক পূর্ব জাফলং যুবলীগ। প্রধান বক্তা সাব্বির রহমান সাজন, সাধারণ সম্পাদক পূর্ব জাফলং ছাত্রলীগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান,সাংগঠনিক সম্পাদক জুয়েল আরমান। আরও উপস্থিত ছিলেন পূর্ব জাফলং ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আহমেদ, সহ সভাপতি ওয়াহিদ মামুন, সহ সভাপতি জুয়েল আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক কাওসার আহমেদ, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ প্রমুখ।
দিবসের আলোচনায় বক্তারা বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন সারা বিশ্বের অবিসংবাদিত নেতা। তিনি নিপীড়িত, বঞ্চিত ও শোষিত মানুষের নেতা ছিলেন। বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল এ দেশের বঞ্চিত ও শোষিত মানুষের ন্যায্য অধিকার আদায়োর জন্য।
সঞ্চালনা করেন পূর্ব জাফলং ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাজিদ। দোয়া মাহফিল এবং আলোচনার শুরুতে পূর্ব জাফলং ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির রহমান শপথ বাক্য পাঠ করান। জাফলংকে মাদক মুক্ত করতে পূর্ব জাফলং ছাত্রলীগ নিরলস পরিশ্রম করে যাবে বলে সবাই অঙ্গীকারবদ্ধ হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd