সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : গোয়াইনঘাটে সরকারি জায়গায় হতে ভূমিহীন পরিবারকে উচ্ছেদ প্রচেষ্টার অভিযোগ করেছেনে গোয়ানঘাট উপজেলার ৬ নম্বর ফতেপুর ইউনিয়নের মৃত আব্দুস ছালামের ছেলে আলাইউদ্দিন।
তিনি আজ রোববার (১৬ আগস্ট) সিলেট জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর পৃথক দুইটি অভিযোগ পত্র দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার ৬ নম্বর ফতেহপুর ইউনিয়নের মরহুম আব্দুস সালামের পুত্র আলাউদ্দিন তার পরিবার নিয়ে দীর্ঘ ৪৫ বছর থেকে ফতেপুর ইউনিয়নের ৫ম খন্ড গ্রামের সরকারি (১২২৮ নং টিলারকম) ভূমিতে বসবাস করে আসছেন। এবং আলা উদ্দিনে ভাইবোনসহ ১০ টি পরিবারের ৩০ জন লোক এই বাড়িতে বসবাস বর্তমানে বসাবাস করছে। বর্তমান এই বাড়ি ছাড়া তাদের আর কোন থাকার জায়াগা নেই। অত্যান্ত দরিদ্র ও দিনমজুরের কাজ করা এই পরিবারকে বাড়ি হইতে উচ্ছেদ করার চেষ্টায় করছে একটি প্রভাবশালী মহল।
বর্তমান গেজেটে লিজ না টিলারকম ভূমিতে লিজ না দেওয়ার নিয়ম না থাকার কারণে আলাউদ্দিনের পরিবার ৪৫ বছরের হইতে বাপদাদা বিটা হিসাবে ব্যবহার করে আসছেন। এই ভূমি কাগজ পত্র না থাকায় এই বাড়ি হইতে একটি ভূমিখোকো প্রভাবশালী মহল আলাউদ্দিন পরিবারকে উচ্ছেদ করে দখলের পায়তারা করে আসছে।
আলাউদ্দিনের বিটা মাটি দখল রক্ষায় জেলা প্রসাশক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনায় করেছে।
তিনি অভিযোগে আরো উল্লেখ করেন, সিলেট শহরে অবস্থানরত জামাল তালুকদার এক ভূমিখোকো প্রভাবশালী ব্যক্তি আমার এলাকার কিছু সুবিধাবাদি ব্যক্তি ও গোয়াইনঘাট থানার অতি উৎসাহি দুজন এসআইকে ভূল তথ্য প্রদান করে কোন আইন কানুনের তোয়াক্কা না করে সরকারি জায়গায় হইতে আলাউদ্দিনের পরিবারকে উচ্ছেদ করতে চান। এবং আলাউদ্দিনসহ তাঁর পরিবারের উপর হওরানিমূলক মামলা দেওয়া হয়েছে।
৬ নম্বর ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আমিনুর রহমান চৌধুরী বরাবর জামাল তালুকদারগং আলাউদ্দিনের বিরুদ্ধে একটি নন জিআর মামলা করেন। চেয়ারম্যান সরজমিনে তদন্ত করে আলাউদ্দিনের পরিবারের ৪৫ বছরের দখল এবং সরকারি জায়গায় জানতে পেরে তিনি আলাউদ্দিনের পক্ষে রায় প্রদান করেন। তারপরও এই ভূমিখোকো চক্রটি পিছু ছাড়ছে না আলাউদ্দিন পরিবারে ।
ভুক্তভোগী আলাউদ্দিন আরো উল্লেখ করেন আমরা দিনমজুর পরিবার। দিন আনি দিন খাই। বাপ-দাদা সময় থেতে আমরা ভাই-বোন-ফুফু এই বাড়িতে বসবাস করে আসছি। আমারা বাড়িটি বারবার লিজ আনার চেষ্টা করেছি কিন্তু টিলারকম ভূমি হওয়ায় এবং সরাকরি নিয়ম না থাকায় আমাদের লিজ প্রদান করা হয়নি। কিন্তু ভূমিখোকো চক্রটি কীভাবে আমাদের উচ্ছেদ করে এই ভূমি মালিক হতে পারে।
তাই আলাউদ্দিন ও তার পরিবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে সুষ্টু তদন্ত সাপেক্ষে বিষয়টি দেখার জন্য এবং জানমালের নিরাপত্তার জন্য আবেদন জানিয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd