সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০২০
স্টাফ রিপোর্ট :: সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) বিকেল চারটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত মো. মুজিব (১৮) মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গোলসা গ্রামের সদই মিয়ার ছেলে। একই ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হন।
ঘটনার পর পর গুরুতর আহত অবস্থায় মুজিবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুজিবকে মৃত ঘোষণা করেন।
এছাড়া ওই দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী আব্দুস সালাম (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার গহরপুরের সাইম উল্লাহর ছেলে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, দুপুরে নাজিরবাজারের দক্ষিণে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী এনা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মুজিবের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে এবং আহত সালামকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd