গোয়াইনঘাট থেকে জঙ্গি সদস্য আটক

প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০২০

গোয়াইনঘাট থেকে জঙ্গি সদস্য আটক

স্টাফ রিপোর্টার :: সিলেটের গোয়াইনঘাট থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর সক্রিয় সদস্য কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সদস্যের নাম মানিক মিয়া (৩২)। সে গোয়াইনঘাট উপজেলার রাধানগর (ইসলামপুর) গ্রামের ফজলুর রহমানের ছেলে।

মঙ্গলবার (১১ আগষ্ট) দিবাগত রাতে এন্টি টেরোরিজম ঢাকার একটি টিম, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং থানা পুলিশের যৌথ অভিযানে তাকে রাধানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী এসএমপির শাহপরান থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত একটি মামলার এজাহারনামীয় আসামী। তাকে বুধবার সিলেট মেট্রোপলিটন আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযানে অংশগ্রহনকারী জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ ও সহকারী মিডিয়া অফিসার সাইফুল আলম জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে গতকাল দিবাগত রাতে এন্টি টেরোরিজম ঢাকার একটি টিম এর সাথে ডিবি এবং থানা পুলিশের যৌথ অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর এক সক্রিয় সদস্য কে গ্রেফতার করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..