সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০২০
জকিগঞ্জ প্রতিনিধি :: সিলেটের জকিগঞ্জে শুভ টেলিকম নামে একটি মোবাইলের দোকান থেকে চুরির ঘটনার প্রায় ৫ মাস পর ১৮টি মোবাইলসেটসহ জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবক পৌর এলাকার আনন্দপুর গ্রামের আবুল কালামের ছেলে ইমন মিয়া (১৯)।
সোমবার (১১ আগস্ট) মামলার তদন্তকারী কর্মকর্তা জকিগঞ্জ থানা পুলিশের এসআই শাহিনুর রহমান তাকে গ্রেপ্তার করেন বলে সাংবাদিকদের মঙ্গলবার জানানো হয়।
তাকে গ্রেপ্তারের পর পুলিশকে দেয়া তথ্যর ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের, ওসি (তদন্ত) সুশংকর পাল ও এসআই শাহিনুর রহমান আনন্দপুর গ্রামের মস্তুফা আহমদ মস্তুর খড়ের ঘর থেকে চুরি ১৮টি মোবাইল ও একটি স্পিকার সেট উদ্ধার করেন।
এ নিয়ে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলন করেন জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়। এ সময় তিনি বলেন, গত ৩ মার্চ গভীর রাতে শহরের একটি মোবাইলের দোকানে তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছিলো। এ ঘটনায় জকিগঞ্জ থানায় অজ্ঞাতদেরকে আসামী করে মামলা হয়। ‘ক্লু লেস’ মামলাটি পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে তদন্ত চালিয়ে অবশেষে জড়িত যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে গ্রেপ্তারকৃত যুবকের তথ্যমতে ১৮টি মোবাইল সেটও উদ্ধার করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd