সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশ গত জুলাই মাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করার পাশাপাশি বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতার করেছে। এছাড়াও থানা এলাকাসহ সীমান্তবর্তী এলাকার মাদক ব্যবসায়ীদের তালিকা নিয়ে কাজ করে যাচ্ছে পুলিশ। প্রতিদিনই পুলিশ মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।
বিষয়টি নিশ্চিত করেন সিলেটের গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ জানান, মাদক বিরুদ্ধে পুলিশ সবসময় তৎপর রয়েছে। সেই সাথে থানা পুলিশ তালিকা অনুসারে কাজ করে যাচ্ছে। এছাড়াও থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে পুলিশ নানা কৌশলে কাজ করে যাচ্ছে।
তিনি জানান, গত জুলাই মাসে থানায় মাদক মামলা হয়েছে ২২ টি। সেই সাথে মাদক মামলাসহ বিভিন্ন মামলায় পুলিশ অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেফতার করে। এছাড়াও পুলিশ ৪হাজার ৪৪৭ পিস ইয়াবা, ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ১০বোতল ফেন্সিডিলল, ১৩৮ বোতল মদ উদ্ধার করেছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd