সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সে উপজেলার দক্ষিণ রামনগর এলাকার মৃত আজিদ আলীর ছেলে মো. সালমান (২৮)।
রবিবার (৯ আগস্ট) রাতে পুলিশ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা এবং ১০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। গোয়অইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই আতিক উজ জামান জুনেল ও এএসআই তোফাজ্জল হোসেনের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সসহ কুনকিরি ফারুক আহমদ উচ্চ বিদালয়ের সামনের রাস্তায় অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ হাতেনাতে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ বলেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় গোয়াইনঘাটে নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত আসামীর বিরোদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণের প্রস্তুতী চলছে।’
গোয়াইনঘাটকে থানাকে মাদকমুক্ত করতে থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd