জৈন্তাপুরে ইয়াবাসহ আটক এক

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২০

জৈন্তাপুরে ইয়াবাসহ আটক এক

জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুরে ৫৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মুরছালিন উরফে মাগুর (১৯) নামের একজনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার হরিপুর বাজার ব্রিজের পূর্ব পাশের পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানা পুলিশ সঙ্গীয় ফোর্স নিয়ে মুরছালিন উরফে মাগুরকে আটক করে দেহ তল্লাশি করে ৫৯ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা (নং ০২, তারিখ-০৬/০৮/২০২০ খ্রিঃ) করা হয়েছে। সে গোয়াইনঘাট উপজেলার সোনাটিলা এলাকার গিয়াস উদ্দিন এর ছেলে।

আটকের বিষয় নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন আলী বলেন, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..