সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটের বিয়ানীবাজার থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২ হাজার ৮০০ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯ টায় বিয়ানীবাজার ৩ নং দুবাগ ইউনিয়নের দক্ষিন দুবাগ সাকিন থেকে তাকে আটক করেন।
জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে বিয়ানীবাজার থানাধীন ৩ নং দুবাগ ইউনিয়নের দক্ষিন দুবাগ সাকিনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে
আটককৃত মাদক ব্যবসায়ী খালেদ আহমদ (২৭)। সে বিয়ানীবাজারের চাতলপাড় সাকিনের মৃত মনির আলীর ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, বুধবার (৫ আগস্ট) রাতে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে বিয়ানীবাজার ৩ নং দুবাগ ইউনিয়নের দক্ষিন দুবাগ সাকিনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী খালেদ আহমদ (২৭) কে আটক করে।
এসময় তার কাছে পলিথিনের ভিতর ১৪ টি বিশেষ এয়ার টাইট পলি ব্যাগে ২ হাজার ৮০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এসআই প্রলয় রায় বাদী হয়ে বিয়ানীবাজার থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, আইজিপি নির্দেশে পুলিশ সুপার ইতিমধ্যে সিলেট জেলাকে মাদক মুক্ত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহন করেছেন। যার বাস্তবায়নে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে ডিবি (উত্তর) বিয়ানীবাজার থেকে ইয়াবাসহ তাকে আটকরা হয়েছে। মাদক নির্মূলে জেলা পুলিশের এরকম অভিযান অব্যাহত থাকবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd