সৈয়দ হেলাল আহমদ বাদশা :: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ প্রথম দিনে, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ জামাল খানের নির্দেশে। উপজেলা মেডিকেল টিম শুক্রবার বেলা ২ ঘটিকার সময় স্থানীয় তোয়াকুল বাজারে কোরবানির পশুর হাট মনিটরিং করেন।
পরিদর্শনে হাটে সুস্থ সবল গবাদিপশু দেখে ক্রেতাদেরকে ক্রয় করার পরামর্শ দেওয়া হয়, পাশাপাশি সুস্থ ও রোগাক্রান্ত গবাদি পশু চিহ্নিত করা হয় ও অসুস্থ গবাদিপশুকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়।