সিলেট ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটের দুই ল্যাবে আরও ১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আর ৭৫ জনের করোনা শনাক্ত হয়।
এর মধ্যে সিলেট জেলায় ৫১, সুনামগঞ্জ ৫ জন, হবিগঞ্জ ১২ জন এবং মৌলভীবাজার জেলায় ৬ জন রয়েছেন। এছাড়া একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্তদের মধ্যে ৫জন চিকিৎসকও রয়েছেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ৭৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। তবে আজ কতোটি নমুনা পরীক্ষা হয়েছিলো তা নিশ্চিত করে জানাতে পারেননি হিমাংশু।
সিলেট জেলার শনাক্তদের মধ্যে ২৯ জন সিটি করপোরেশন ও সদর উপজেলার, কানাইঘাট উপজেলায় ৬ জন, জকিগঞ্জে ৪ জন, বিশ্বনাথে ৪ জন, বালাগঞ্জে ৩ জন, বিয়ানীবাজারে ২ জন, জৈন্তাপুর ২ জন, গোয়াইনঘাট, গোলাপগঞ্জে একজন করে রয়েছেন।
নতুন ৭৫ জনসহ সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭১২১ জনের। এর মধ্যে সিলেটে ৩ হাজার ৭৬৫ জন, সুনামগঞ্জে ১ হাজার ৩৪৯ জন, হবিগঞ্জে ১ হাজার ১০৩ জনে এবং মৌলভীবাজারে ৯০৪ জন শনাক্ত হয়েছেন।
করোনায় এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ১২৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯১ জন, সুনামগঞ্জে ১৩ জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজার জেলার ১০ জন
এদিকে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর পিসিআর ল্যাবে আরও ২৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়ারা সিলেট এবং সুনামগঞ্জ জেলায় বাসিন্দা।
বুধবার (২২ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।
তিনি জানান, ‘শাবির ল্যাবে আজ ৭৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ২ জন সিলেট জেলার এবং ২৭ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।’
এদিন সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আরও ৭৫ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে সিলেট জেলায় ৫১, সুনামগঞ্জের ৫ জন, হবিগঞ্জের ১২ জন এবং মৌলভীবাজার জেলায় ৬ জন রয়েছেন। এছাড়া একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে আক্রান্তদের মধ্যে ৫জন চিকিৎসকও রয়েছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd