নগরীতে পুলিশের পৃথক অভিযানে ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রকাশিত: ২:১৮ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০২০

নগরীতে পুলিশের পৃথক অভিযানে ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :: এসএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আম্বরখানা থেকে এক ছিনতাইকারী ও বন্দরবাজারস্থ লালবাজার থেকে ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার (২২ জুলাই) পৃথক পৃথক সময়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আজ বুধবার সাইদুল ইসলাম নামে এক ব্যক্তি আল আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ জিন্দাবাজার শাখা থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা উত্তোলন করে প্রয়োজনীয় কেনা-কাটা শেষে আম্বরখানা পয়েন্টের পৌছামাত্র ৪জন ছিনতাইকারী ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১০ হাজার টাকা এবং একটি স্যামসাং গ্যালাক্সি এ-২০ এস মডেলের মোবাইল সেট জোরপূর্বক নিয়ে যায়। এসময় সাইদুল ইসলামের চিৎকারে আশপাশের স্থানীয় লোকজন ও টহলরত পুলিশ আসামীদের ধাওয়া করে তারেক আহমদ নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ধারালো চাকু ও সিএনজি গাড়ী উদ্ধার করে পুলিশ। তারেক আহমদ কোম্পানীগঞ্জের দক্ষিণ রনিখাই গ্রামের সিরাজ মিয়ার পুত্র।

পরে তারেকের কথামতে নগরীর বন্দরবাজারে পুলিশ অভিযান চালিয়ে আরো ২ জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে নগদ ৫২০০ টাকা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, কুলাউড়া থঅনার পাচপীর গ্রামের অপু মিয়ার পুত্র রফিকুল ইসলাম সোহাগ ও দক্ষিণ সুরমার চান্দাই গ্রামের সোয়াব আলীর পুত্র শাকিল আহমদ শাকিল।

ছিনতাইয়ের ঘটনায় সাইদুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছেন। যার নং-৩১ তাং-২১/০৭/২০২০খ্রিঃ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..