সিলেট ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত মো. সুজন আহমদ(২৪) দক্ষিণ সুরমা উপজেলার বদিকোনা গ্রামের আজির উদ্দিনের ছেলে। বুধবার (১৫ জুলাই) বাদ মাগরিব দক্ষিণ সুরমা তেলিবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতার হোসেন ।
ওসি জানান, সিলেট অভিমূখি একটি টাটা ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯ টায় সুজন মারাযান। ময়না তদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয়রা জানান, সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানা এলাকার তেলিবাজার নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন সুজন। তখন বিপরীত দিক থেকে আসা সিলেট অভিমুখি বড় ট্রাক চাপা দিয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত সাড়ে ৯ টায় মারাযান ।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতার হোসেন জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd