সিলেট ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে খালার বাড়ি যাওয়ার পথে নাদিয়া আক্তার (মাহি) নামের ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মাহি উপজেলার পূর্ব জাফলংয়ের নলজুরি গ্রামের দক্ষিণ বস্তি এলাকার আব্দুর রহমানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে (১২ জুলাই) নিজেদের বাড়ি নলজুরি এলাকা থেকে খালার বাড়ি কালিনগর গ্রামে যাওয়ার জন্য মাহি ও তার ভাই তাদের নানি এবং খালার সাথে রওয়ানা দেয়।
পথিমধ্যে তারা কানাইজুরি নামক স্থানে এসে একটি নালা পার হতে গিয়ে হঠাত করেই তাদের খালা পা পিছলে পড়ে যান। এ সময় খালার হাত ধরে থাকা মাহি ছিটকে পরে যায়। সেখানে প্রবল স্রোত থাকায় মুহুর্তেই স্রোতের টানে তলিয়ে গিয়ে মাহি নিখোঁজ হয়।
নিখোঁজের পর থেকে এলাকার লোকজন মাহির সন্ধানে উদ্ধার তৎপরতা শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর রাত নয়টার দিকে স্থানীয় বামন হাওর থেকে নিখোঁজ মাহির লাশ উদ্ধার করে এলাকাবাসী।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd