সিলেট ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০
দিবা নিশি :: তিন লক্ষ জনগোষ্ঠী অধ্যুষিত গোয়াইনঘাট বাসীকে ৩য় দফায় বন্যার তান্ডবে জীবণমান তছনছ করে ফেলেছে। গত কদিনের অবিরাম বর্ষনে ফের বন্যা দেখা দিয়েছে, গোয়াইনঘাটে এ নিয়ে ৩য় বারের মত অাঘাত হানল সর্বগ্রাসী বন্যা। এতে কৃষককূলের মেরুদন্ড সম্পূর্ণ ভেঙ্গে দিয়েছে। হাজার হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছেন।
গত রাতে পিয়াইন নদীতে প্রবল স্রোত নৌকা ডুবির ঘটনাও ঘটেছে। এ ঘনায় দুই যুবকও নিখোঁজ রয়েছেন বলে জানান গেছে। এখন পর্যন্ত তাদের উদ্ধার কাজ চলছে।
একদিকে কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব অন্যদিকে পরপর ৩ বারের সর্বনাসী বন্যার পানির ভয়াল থাবায় পানি বন্দী হত দরিদ্র মানবগোষ্ঠী চরম মানবেতর জীবনযাপন করছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জরুরী ভিত্তিতে বানবাসী মানুষের পাশে সরকারী খাদ্য সামগ্রী সহ বেসরকারী সেচ্ছাসেবী সংগঠন এগিয়ে অাসবেন বলে মনে করছেন সচেতন মহল।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd