সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০
স্টাফ রিপোর্টার : অবশেষে সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) রজি উল্লাহ ও সেকেন্ড অফিসার খাইরুল বাশারকে ক্লোজড করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম তাদের দু’জনকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করেছেন।
দুপুর ৩টায় ক্রাইম সিলেট-কে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও মিডিয়া অফিসার মোঃ লুৎফর রহমান। তিনি বলেন তাকে সিলেট জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। কোন পুলিশ যদি অপকর্মের সাথে জড়িত থাকে আইজিপি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। ওসি (তদন্ত) রজি উল্লাহ ও সেকেন্ড অফিসার খাইরুল এর বিরুদ্ধে দৈনিক যুগান্তর একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদের তদন্ত করে তাদেরকে ক্লোজড করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলা পুলিশ লাইনে সংযুক্ত থাকবেন তারা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd