সিলেট ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে ৭৭২ পিস ইয়াবাসহ আতিক রহমান নামের এক কিশোরকে আটক করেছে বিজিবি। সে উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বগাই মুসলিম পাড়া গ্রামের খুশিদ আলীর ছেলে।
বিছনাকান্দি বিজিবি ক্যাম্প কমান্ডার দাউদ মিয়া জানান, আতিকুর রহমান ভারত থেকে ৭৭২ পিস ইয়াবা নিয়ে বিছনাকান্দি সীমান্ত এলাকা দিয়ে আসার পথে গোপন সংবাদের ভিত্তিতে ১২৬৩ নাম্বার পিলার সংলগ্ন এলাকা তাকে আটক করা হয়।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ বলেন, ৭৭২ পিস ইয়াবাসহ আতিকুর রহমান নামের এক কিশোরকে বিছনাকান্দি সীমান্ত এলাকা থেকে বিজিবি আটক করার খবর পেয়েছি। বিজিবি সদস্যরা আসামিকে থানায় হস্তান্তর করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd