সিলেট | |
প্রকাশিত: ১:৫৩ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : ধামরাইয়ে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভাষা সৈনিক আবদুল মতিনের কর্নিয়া সংযোজনের মাধ্যমে চোখের আলো ফিরে পাওয়া রেশমা আক্তার নাসরিন। তবে তিনি শারীরিকভাবে এখনো সুস্থ রয়েছেন।
সোমবার রেশমা আক্তার নাসরিন জানান, জ্বর ও শরীর ব্যথার উপসর্গ দেখা দিলে ২৪ জুন করোনা পরীক্ষায় নমুনা জমা দেন তিনি। পরে ২৮ জুন তার করোনা পজিটিভের ফলাফল আসে। এরপর পরিবারের বাকি সদস্যদের নমুনা দেয়া হলে তাদের করোনা নেগেটিভ ফলাফল আসে বলে জানা যায়। এরপর থেকে তিনি পারিবারিক আইসোলেশনে রয়েছেন।
প্রসঙ্গত, ২০১৪ সালে ভাষা সৈনিক আব্দুল মতিন মারা যাবার পর তার কর্নিয়া ঢাকার প্রতিস্থাপন করা হয় ঢাকার ধামরাইয়ের একটি স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী রেশমা আক্তার নাসরিনের চোখে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd