সিলেট ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীতে পুলিশের অভিযানে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির নাম মো. জুবেল আহমদ অপু (২৬)। সে দক্ষিণ সুরমার সিলাম মাঝপাড়ার মৃত হোসেন আলীর ছেলে। অপু আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ মে নগরীর সুবিদ বাজারস্থ স্বর্ণালী কার ওয়াশিং সেন্টারের সামনে বাই সাইকেল আরোহী আমির হোসেন (২৩) কে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা ছুরি দিয়ে গুরুতর আহত করে। পরবর্তীতে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
মামলার অন্যতম আসামি সিলাম মাঝপাড়ার মৃত হোসেন আলীর ছেলে অপুকে গতকাল শুক্রবার রাতে দক্ষিণ সুরমার লাউয়াই থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্য মতে তাকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করে শনিবার সকালে সাগরদিঘীরপাড়ের মনিপুরী শ্মশান ঘাটের দেয়ালের ভিতরের ঝোপ হতে হত্যা কান্ডে ব্যবহৃত একটি কালো রংয়ের রক্তমাখা ধারালো টিপ ছুরি উদ্ধার করে পুলিশ।
এদিকে সে ওই ঘটনায় জড়িত থাকার কথা আদালতে স্বীকার করেছে। এ ঘটনায় জড়িত অপরাপর আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd