সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মুনসুর আলীর পুত্র, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, প্রখ্যাত রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম এমপির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি আজ শনিবার এক শোকবার্তায় বলেন, মোহাম্মদ নাসিম আজীবন দেশে ও দেশের জনগণের জন্য কাজ করে গেছেন। তাঁর রাজনীতির মূল লক্ষ্য ছিল জনগণের মুক্তি। তিনি বাংলাদেশের প্রতিটি প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন বরেণ্য ও দেশ প্রেমিক রাজনীতিবিদকে হারাল। আর জাতীয় সংসদ হারালো একজন অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ানকে।
মন্ত্রী বলেন, বাংলাদেশের রাজনীতিতে তাঁর সাহসী নেতৃত্ব ও দক্ষতার সাথে সরকার পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদানের কারণে তিনি দেশবাসীর কাছে অবিস্মরণীয় হয়ে থাকবেন।
মন্ত্রী মরহুমের রুহের শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য-স্বজন-রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd