তাহিরপুরে নৌঘাটে খাস কালেকশন, প্রশাসনকে প্রশ্ন বিদ্ধ করতে তৎপর একটি মহল

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, জুন ৯, ২০২০

তাহিরপুরে নৌঘাটে খাস কালেকশন, প্রশাসনকে প্রশ্ন বিদ্ধ করতে তৎপর একটি মহল

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার একটি নৌঘাট ইজারা না দিয়ে উপজেলা প্রশাসন খাস কালেকশন করার পরও প্রশাসনকে প্রশ্ন বিদ্ধ করতে ও নিজের স্বার্থ হাসিলের চেষ্টায় লিপ্ত রয়েছে একটি চক্র। তাদের অসত্য উদ্দেশ্য হাসিলের জন্য গত বছর উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাজার নৌকাঘাটের ইজারাদার মতিউর রহমান ক্ষতি গ্রস্ত হয়েছেন দাবী করে ২০২০ইং সালে নতুন করে ইজারা পাওয়ার জন্য মতিউর রহমান মহামান্য হাইকোর্টে গত ২৬ফেব্রুয়ারী ২০২০ইং তারিখে একটি রিট পিটিশন দায়ের করেন যার নং-৩১৪৭/২০২০ইং।

কিন্তু ইজারা নেওয়ার সময় লাভ ক্ষতি যাই হউক তা মেনে নেওয়াসহ সকল সর্তই মেনেই ইজারা নিয়েছিলেন মতিউর।

জানাযায়,গত বছর উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাজার নৌকাঘাটের ইজার নিয়ে ব্যাপক অনিয়ম করার কারনে র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে কামালপুর এলাকা থেকে বিভিন্ন ইঞ্জিন চালিত নৌকা থেকে অতিরিক্ত টোল আদায় করার টাকাসহ নিয়োগকৃত লোকজনকে আটক করে জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মনতলা গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে ইজারাদার মতিউর রহমানের নিয়োজিত লোকদের। এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে এলাকায় নানান অনিয়মের অভিযোগ।

এদিকে আবেদন সূত্রে যানা যায়,তাহিরপুর উপজেলাধীন ডাম্পের বাজার নৌকা ঘাটের ১৪২৬বাংলা সনের দখলনামা প্রদান অনুযায়ী উপজেলা খেয়াঘাট/নৌকাঘাট ইজারা ব্যাবস্থাপনা ও দরপত্র মূল্যায়ন কমিটি গত ৩ডিসেম্বর২০১৯ইং তারিখের সভার সিদ্ধান্ত এবং উপজেলা পরিষদের গত ১৮ই এপ্রিল ২০১৯ইং তারিখের সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারি খেয়াঘাট/নৌকাঘাট ব্যবস্থাপনা নীতিমালা অনুসরণে ডাম্পেরবাজার নৌকাঘাটটি ১৪২৬বাংলা সন মেয়াদে উপজেলার মতিউ রহমানের অনুকুলে প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এবং মতিউর রহমান ইজারাদার হিসেবে প্রাপ্ত্য হয়ে সরকারি ইজারা মুল্য ও অন্যান্য সরকারি করাদি পরিশোধ করে ১৪২৬সনের ইজারা ভোগ করেন। এরপর এবছর ২০২০ইং সালে নতুন করে ইজারা পাওয়ার জন্য মতিউর রহমান মহামান্য হাইকোর্টে গত ২৬ফেব্রুয়ারী ২০২০ইং তারিখে একটি রিট পিটিশন দায়ের করেন যার নং-৩১৪৭/২০২০ইং। রিট পিটিশনে গত ৩মার্চ ২০২০ইং তারিখে মহামান্য হাইকোর্টের আদেশ অনুযায়ী মতিউর রহমানকে ১৪ই এপ্রিল(১লা বৈশাখ)পর্যন্ত ইজারা প্রদানের জন্য উল্লেখ করা হয়।

এদিকে তাহিরপুর উপজেলা পরিষদ সম্প্রতি ইজারা না দিয়ে খাস কালেকশন করার জন্য লোক নিয়োগ করেছে।

উপজেলার সচেতন মহল জানান,তাহিরপুর উপজেলাধীন শ্রীপুর বাজার নৌকাঘাটের উপর মহামান্য হাইকোর্টে দায়েকৃত রিট পিটিশন বাস্তবায়নের জন্য জেলা প্রশাসক বরাবরে গত ৩জুন ২০২০ইং তারিখে সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে হাইকোর্ট এর আদেশ মানছেন না তাহিরপুর উপজেলা প্রশাসন এ আবেদন করেন তাহিরপুর উপজেলার মনতলা গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে মতিউর রহমান যা সম্পূর্ণ অনৈতিক।

সাবেক ইজারাদার মতিউর রহমান বলেন,হাইকোর্ট এর আদেশ অনুযায়ী আমাকে ইজারা প্রদানের জন্য গত ১৫ই মার্চ ২০২০ইং তারিখে আদেশ দিলেও তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার হাইকোর্ট এর আদেশ পাওয়ার পরও তা বাস্তবায়ন না করে গত ১৪ই মে ২০২০ইং তারিখে নিজের মনগড়া ভাবে অন্য একজনকে ইজারা প্রদান করেন।

এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নিবার্হী অফিসার বিজেন ব্যানার্জী বলেন,উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাজার নৌকাঘাটের ইজারা দেওয়ার জন্য বিজ্ঞাপন প্রকাশিত হলে একটি পক্ষ মহামান্য হাইকোর্টে রিটপিটিশন করায় ইজারা কার্যকর বাস্থবায়ন করা সম্ভব হয় নি। তাই সরকারের রাজস্ব্য বৃদ্ধির জন্য খাশকালেকশন করা হচ্ছে। আর মহামান্য হাইকোর্ট থেকে যে নিদের্শনা আসবে তা অবশ্যই মানা হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..