সিলেট ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট জেলায় আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে একজন সরকারি কর্মকর্তা ও তার পরিবারের একাধিক সদস্য রয়েছেন বলে জানা গেছে।
রোববার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ১৩ জনের করোনা শনাক্ত হয়।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, রোববার ওসমানীর ল্যাবে ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৩ টি পজেটিভ আসে। শনাক্ত হওয়ারা বিশ্বনাথ, ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা ও সিলেট সদর উপজেলার বলে জানা গেছে।
এনিয়ে সিলেট বিভাগে মোট ৪১৩ জনের করোনা শনাক্ত হলো। আর সিলেট জেলায় এ সংখ্যা ১৫৪ জন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd