সিলেট ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ২:৪৫ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২০
কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের আগফৌদ নারাইনপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে আয়েশা সিদ্দিকা (ঝুমা) নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
মৃত শিশু উপজেলার বড়দেশ গ্রামের লুৎফুর হকের মেয়ে। জানা যায়, শিশুটি তার মামার বাড়ী আগফৌদ নারাইনপুরে গ্রামে ছিল। আজ সকালে বাড়ীর অদূরে খেলছিল। সবার অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে।
এসময় বাড়ীর লোকজন শিশুটিকে পুকুরে ভাসতে দেখে মৃত উদ্ধার করেন। পরে স্থানীয় মেম্বার থানা পুলিশকে অবগত করে গ্রামের বাড়ী বড়দেশে দাফন করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd