সিলেট ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, মে ৮, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট সিটি করপোরেশনের এক কাউন্সিলরের বিরুদ্ধে ধর্মীয় ও পছন্দের লোকদেরকে ত্রাণ দেয়ার অভিযোগ উঠেছে। তিনি হলেন নগরীর ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু দত্ত (সনতু)। তার বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেছে।
করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারগুলো অভিযোগ করে বলেন, কাউন্সিলর ত্রাণগুলো সমান ভাগে বিতরণ না করে তার পছন্দের লোক ও হিন্দুদের মধ্যে বিতরণ করেন। হতদরিদ্ররা সিসিক মেয়রের কাছে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
বৃহস্পতিবার রাতে ওয়ার্ডের বাসিন্ধা মাকরুজ্জামান কমরু, হুমায়ুন কবির, দেলোয়ার হোসেন কাল্লু, রুমন আহমদ, ইকবাল হোসেন, সুমনসহ অসখ্য লোক অভিযোগ করে বলেন, কাউন্সিলরের কাছে সাধারণ মানুষ ত্রাণের জন্য গেলে তিনি ‘ত্রাণ নাই’ বলে ফিরিয়ে দিচ্ছেন। এতে করে তিনি সরকারি বরাদ্দের ত্রাণ প্রকৃত গরিব ও অসহায় মানুষদের প্রদান না করে দলীয় ও পছন্দের লোকজনের নিকট বিতরণ করেন। এ কারণে সাধারণ মানুষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে জানতে চাইলে ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু দত্ত (সনতু) এর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি মুঠোফোন রিসিভ করেননি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে স্মারকলিপি প্রদানের প্রস্তুতি চলছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd