সিলেট ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, মে ৮, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে দুজনেই শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাদের একজনের বাসা নগরীর দাড়িয়া পাড়া এলাকায়, অপরজন সিলেটের বিশ্বনাথ উপজেলার।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি জানান, শুক্রবার হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। এদের একজনের শরীরে জ্বর, সর্দিসহ করোনার উপসর্গ ছিল। তবে অপরজনের শ্বাসকষ্ট থাকলেও তিনি মুলত হৃদরোগে আক্রান্ত ছিলেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd