সিলেট ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, মে ৭, ২০২০
স্টাফ রিপোর্টার :: অবশেষে যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা ছালিক চৌধুরী ওরফে ফলিক চৌধুরীর লেলিয়ে দেয়া সন্তাসীদের পরিকল্পিত হামলার শিকার হলেন সিলেট সিটি প্রেসক্লাবের সভাপতি ও দক্ষিণ সুরমা মোছারগাওয়ের বাসিন্ধা সাংবাদিক বাবর হোসেনের ভাই ফটো সাংবাদিক সোহেল আহমদ।
গত মঙ্গলবার (৫ মে) বিকেল ৫টার পর সুহেল আহমদ তার অসুস্থ শিশু সন্তানকে স্ত্রী সহ নিজ বাড়ি থেকে মোটরসাইকেল করে ডাক্তারের কাছ থেকে নিয়ে আসার পথে সন্ত্রাসীদের হামলার শিকার হন। বাইপাস রোড পার হয়ে বারখোলা মম বিউটি পার্লারের সামনে পৌঁছালে জুনেদ ও রুমনের নেতৃত্বে একদল সন্ত্রাসী সোহেল আহমেদ এর গতিরোধ করে তার স্ত্রী সন্তানকে মাটিতে ফেলে দিয়ে শিশু সন্তানকে জিম্মি করে সন্ত্রাসীরা সোহেলকে বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে আঘাত করতে করতে মৃত্যু নিশ্চিত করার জন্য মাথা সহ দেহের প্রতিটি স্থানে জখম করে রাস্তার পাশে ফেলে দেয়।
এ সময় কিছু লোক এগিয়ে এলে সন্ত্রাসীদের ভয়ে কেউ সোহেলকে রক্ষা করতে পারেনি। এক পর্যায়ে বারখোলা গ্রামের ইঞ্জিনিয়ার গোলাপ মিয়া ঘটনাস্থলে পৌঁছে সোহেলকে সন্ত্রাসীদের কবল থেকে উদ্ধার করে তার গাড়িতে করে মুছারগাঁও বাইপাস রোডে নিয়ে যান ।সন্ত্রাসীদের অস্ত্রাঘাতে সোহেলের মাথা সহ দেহের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়েছে ।তার অবস্থা আশঙ্কাজনক ।সোহেল দক্ষিণ সুরমা জার্নালিস্ট ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক এবং মুছারগাঁও সমাজ কল্যাণ সমিতির সভাপতি। সিলেট সিটি প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক বাংলার বারুদ পত্রিকার নিবার্হী সম্পাদক বাবর হোসেনের আপন ছোট ভাই ।
উল্লেখ্য গত ২০ এপ্রিল বাবর হোসেন মিডিয়ায় জানিয়েছিলেন উক্ত সন্ত্রাসীদের অব্যাহত হুমকিতে তিনি পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন। বাবর হোসেন আরো অভিযোগ করেছিলেন,সন্ত্রাসী দলের নেতৃত্বদান কারি জুনেদ ও রুমন নিজেদেরকে এসএমপির উপ-পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ এর আত্মীয় পরিচয় দিয়ে পুলিশের সামনেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
সোহেলের উপর হামলার বিষয়টি এসএমপির কমিশনার গোলাম কিবরিয়াসহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়েছে ।ঘটনার ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে । ( মামলা নং ৭ (৫)২০)
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd