সিলেট ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, মে ৫, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : দেবর-ভাবীর পরকীয়া প্রেমের নির্মম শিকারে পরিণত হয়ে নিজের চাচির হাতেই নৃশংসভাবে খুন হয়েছে ৪ বছর বয়সী শিশুপত্র দিহান। দিহানের মায়ের সাথে স্বামীর সম্পর্ক জেনে যান রেশমা আক্তার (২৫) । তাই ভাসুরের বউয়ের ওপর প্রতিশোধ নিতেই খেলারত চার বছর বয়সী শিশুটিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন।
ঘটনাটি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের। সোমবার ঘাতক চাচিকে গ্রেপ্তারের পর এই হত্যা রহস্য উদ্ঘাটন করে ফটিকছড়ি থানা পুলিশ। এর আগে রোববার রাতে বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘর থেকে কলাপাতা মোড়ানো অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
জেলা পুলিশের হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম জানান, রোববার দুপুরে ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের হাজি আবুল হোসেন বাড়ির প্রবাসী দিদারুল আলমের পুত্র দিহান বাড়ির উঠোনে খেলতে গিয়ে নিখোঁজ হয়। এর কয়েকঘন্টা পর বাড়ির পেছনের একটি লাকড়ির ঘরে কলাপাথায় মোড়ানো পেটের নাড়ি-ভুড়ি বের হওয়া অবস্থায় দিহানের লাশ দেখতে পায় পরিবার। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এই ঘটনায় গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ প্রথমে চাচি রেশমাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পুলিশের জেরার এক পর্যায়ে ভাসুরপুত্রকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেন রেশমা।
পুলিশের জিজ্ঞাসাবাদে রেশমা জানিয়েছে, দিহানের বাবা প্রবাসে থাকার সুযোগে তার স্বামী হাশেমের সাথে দিহানের মায়ের পরকীয় সম্পর্ক তৈরি হয়। একদিন আপত্তিকর অবস্থায় দুইজনকে দেখতে পান রেশমা। এই ঘটনার প্রতিশোধ নিতেই দিহানকে নৃশংসভাবে হত্যা করেন রেশমা। রেশমার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা উদ্ধার করা হয়েছে। সোমবার গ্রেপ্তারকৃত রেশমাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd