সিলেট ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, মে ৫, ২০২০
এনামুল হাসান, জকিগঞ্জ :: দুই নার্সসহ জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরোও ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তারা হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স হাসিনা খাতুন (৫১), সিনিয়র নার্স শিউলী হাজদা (৩০), প্রধান সহকারী তাজুল ইসলাম সুমন (২৮)। এদের কারো শরীরে উপসর্গ না থাকায় বাসায় রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার প্রাথমিক সিন্ধান্ত নেয়া হয়েছে।
এ নিয়ে জকিগঞ্জে মোট ৫ জন করোনা পজেটিভ ধরা পড়লো। তবে এদের কারো কোন উপসর্গ ছিলনা বলে চিকিৎসক নিশ্চিত করেছেন।
গত ২৪ এপ্রিল জকিগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিলেন হাসপাতালের স্টোর কিপার আব্দুল হান্নান। এরপর গত ১ মে ডা. আব্দুল আহাদের ব্যক্তিগত সহকারী ফখরুল ইসলাম করোনা আক্রান্ত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মেহেদী জানান, গত ২৫ এপ্রিল জকিগঞ্জ থেকে ৩৩ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে ৩ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd