গোয়াইনঘাটে লকডাউন করা ১২ পরিবারে পুলিশ সুপারের খাদ্যসামগ্রী

প্রকাশিত: ৩:২১ পূর্বাহ্ণ, মে ৫, ২০২০

গোয়াইনঘাটে লকডাউন করা ১২ পরিবারে পুলিশ সুপারের খাদ্যসামগ্রী

গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটের ধর্মগ্রামে করোনায় আক্রান্ত লকডাউন কৃত ১২ পরিবারের মধ্যে পুলিশ সুপার সিলেটের পক্ষ থেকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে ঘরে ঘরে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়।

ওসি গোয়াইনঘাট মোঃ আব্দুল আহাদ ও ওসি তদন্ত হিল্লোল রায়ের তথ্যাবধানে এসআই মতিউর রহমান, এএসআই সুফিয়ানসহ একদল পুলিশ রাতের আঁধারে লকডাউনকৃত ১২টি পরিবারে খাদ্য সামগ্রী নিয়ে ছুটে যান।

গোয়াইনঘাট থানার ওসি মোঃ আব্দুল আহাদ জানান, পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় তাঁর পাঠানো উপহার সামগ্রী টিম গোয়াইনঘাট থানা যথা সময়ে পৌছে দেয়। তিনি জানান, লকডাউন থাকাকালীন সময়ে এসব পরিবারের খোঁজ খবর থানা পুলিশ সার্বক্ষণিক রাখবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..