সিলেট ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেট ওসমানী মেডিকেল কলেজের করোনা বিশেষায়িত ল্যাবে করোনা ভাইরাসে আক্রান্ত আরো ১৩ জন রোগী সনাক্ত করা হয়েছে। বুধবার সিলেটে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা ফলাফল পজেটিভ আসে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের করোনা ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে আরো ১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। তবে আক্রান্ত ১৩ জনের সঠিক ঠিকানা এখনই বলা যাচ্ছে না।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd