সিলেট ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : দিনাজপুরের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে গাছের ডাল ভেঙে পড়ে ইতি রানী রায় (৩০) নামে এক নার্স নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্বামী মৃণাল কান্তি। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ি সড়কের চান্দাপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত ইতিরানী পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স এবং পার্বতীপুর উপজেলার দুর্গাপুর খামারপাড়া গ্রামের মৃণাল কান্তির স্ত্রী।
স্থানীয়রা জানায়, বুধবার বাড়ি থেকে স্বামী মৃণাল কান্তির মোটরসাইকেলে কর্মস্থল পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন ইতি রানী। তারা চান্দাপাড়া নামক স্থানে পৌঁছলে প্রচণ্ড ঝড়ে তাদের উপর একটি গাছের মোটা ডাল ভেঙ্গে পড়ে।
এতে স্বামী-স্ত্রী দুজনেই আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে ইতিরানীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রংপুরে নেয়ার পথেই তার মৃত্যু হয়। আহত মৃণাল কান্তি পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল্লাহিল ইতি রানী রায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd