সিলেট ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : চাঁদপুরের হাজীগঞ্জ মুকিমাবাদে সাদিয়া ইসলাম সুপ্তি (২২) নামের এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে হাজীগঞ্জ পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের মুকিমাবাদ এলাকায় স্বামীর বাড়িতে এই ঘটনা ঘটে। তবে এই ঘটনাটি আত্মহত্যা ছিল না, এটা ছিল একটি পরিকল্পিত হত্যা। মেয়ের পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী এটা আমরা নিশ্চিত করতে পারি হত্যা করা হয়েছে।
নিহতের বড় ভাই রাসেল হোসেন জানায়, গত তিন বছর পূর্বে হাজীগঞ্জ এলাকার আনোয়ার হোসেনের পুত্র তোফায়েল হোসেনের সাথে তার ছোটবোন সাদিয়া ইসলাম সুপ্তির পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের প্রথম দুই বছর ভালো কাটলো এরপর থেকেই তোফায়েলের সাথে সাদিয়ার পারিবারিক কলহ দেখা দেয়। তোফায়েল পরকীয়া প্রেম করতো বলে প্রায়ই দুজনের মাঝে বাকবিতণ্ডা হতো।
অবশ্যই একটি মানুষ খাটের উপর হাটু পর্যন্ত পা শুইয়ে ফাঁসি দিবে না। শেষ সময়ে অন্তত মেয়েটি মৃত্যু যন্ত্রনায় দাড়িয়ে যাবে। মেয়েটিকে আত্মহত্যা দেখানোর জন্য খাটের উপর চেয়ার রাখা হয়েছে। এমনকি ফ্যানটাও এতো উপরে নয়, সে সহজেই দাড়িয়ে ধরতে পারতো। খাট আর ফ্যানের এতো অল্পই দূরত্ব যে খাটের উপর চেয়ার থেকেও লাফ দিয়ে ফাঁসি দেওয়ার কোনো প্রশ্নই আসেনা। দড়িটাও সোজা না হয়ে, বাঁকা হয়ে আছে। আর দড়িটা এতো লম্বা করে বেধে ফাঁস দেওয়ার কথা না। হয়তবা হত্যাকারী লাশটিকে উপরে উঠাতে পারছিলেন না। মৃত ব্যক্তির ওজন বেড়ে যাওয়ায়। তাই উপরে উঠাতে না পেরে এভাবেই ঝুলিয়ে রাখছে। মেয়েটিকে ঘাতকরা নিঃসন্দেহে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd