সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সিআইডি প্রধানের দায়িত্বে থাকা চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
বুধবার (১৫ এপ্রিল) সকালে তিনি উত্তরায় র্যাব সদর দপ্তরে এই দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় র্যাবের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র্যাব এর প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বাড়ি সুনামগঞ্জে। এর আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধানের দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন। চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হলেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd