চাল আত্মসাতের দায়ে মহিলা আ.লীগ নেত্রীর কারাদণ্ড

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০

চাল আত্মসাতের দায়ে মহিলা আ.লীগ নেত্রীর কারাদণ্ড

ক্রাইম সিলেট ডেস্ক : ত্রাণের চাল আত্মসাতের দায়ে পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার লিপি বেগমকে ১ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। লিপি বেগম একই ইউনিয়নের মহিলা আওয়ামীলীগের সভাপতি। বুধবার (১৫ এপ্রিল) অভিযান চালিয়ে এ চাল উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জিআর প্রকল্পের চাল দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিতরণ না করে লিপি বেগম আত্মসাত করেছেন। এ খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাউফলের সহকারি কমিশনার (ভূমি) আনিছুর রহমান বালি বুধবার অভিযান চালিয়ে লিপি বেগমের বাসা থেকে ৫ বস্তা ত্রাণের চাল উদ্ধার করেন। পরে চাল আত্মসাতের দায়ে লিপি বেগমকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..