ডাক্তার-নার্সসহ ৩ জন করোনায় আক্রান্ত সন্দেহে হাসপাতাল লকডাউন

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০

ডাক্তার-নার্সসহ ৩ জন করোনায় আক্রান্ত সন্দেহে হাসপাতাল লকডাউন

ক্রাইম সিলেট ডেস্ক : রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে দায়িত্বরত দুই ডাক্তার ও নার্সসহ মোট ৩জন করোনায় আক্রান্ত হয়েছেন এমন সন্দেহ থেকে হাসপাতালটি লকডাউন করা হয়েছে।

এই প্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় দ্রুত হাসপাতালটি লকডাউন করার ঘোষণা দিয়েছে। ইনসাফ বারাকাহ হাসপাতাল কর্তৃপক্ষও লকডাউন করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে।

ঢাকা মেস্ট্রোপলিটন পুলিশের তেজগাঁও শিল্প এলাকার সহকারী কমিশনার মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে বিষয়টি জানতে পেরে আমরা হাসপাতালের ভবনটি লকডাউন করে দিয়েছি। সেখান থেকে কেউ বাইরে যেতে পারবে না, বাইরে থেকে সেখানে কেউ ভেতরে যেতে পারবে না।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..